জবি’র ২০০৪-০৫ ব্যাচের শিক্ষার্থী ওয়ালিদ সরকারের মৃত্যুতে শোকাহত বন্ধুমহল
-
নিউজ প্রকাশের তারিখ :
Jul 28, 2026 |
ফটো কার্ড
| সংবাদটি দেখেছেন: 564
ছবির ক্যাপশন : ওয়ালিদ সরকার আকাশ
সংসদ প্রতিদিন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়ালিদ সরকার আকাশ আর নেই। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও বন্ধুদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া। হাস্যোজ্জ্বল ও বন্ধুবৎসল মানুষ হিসেবে পরিচিত ওয়ালিদের এমন অকাল প্রয়াণে সবাই স্তম্ভিত ও মর্মাহত। বন্ধুরা তার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় সিনিয়র সাংবাদিক দৈনিক সংসদ প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ এম এ জিন্নাহ্ বলেন, “হাস্যোজ্জ্বল বন্ধু ওয়ালিদের মৃত্যুর সংবাদ মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।” ওয়ালিদ সরকার আকাশের মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে। তার অকাল প্রয়াণে এক উজ্জ্বল সম্ভাবনার ইতি ঘটলো বলে মন্তব্য করেছেন অনেকে।
নিউজটি পোস্ট করেছেন :
দৈনিক সংসদ প্রতিদিন
কমেন্ট বক্স